প্রকাশের তারিখঃ Mar 3, 2026 ইং
দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকের পর দুপুর ২টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে দুদক কমিশন।
দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবার আজিজি দ্য এ তথ্য নিশ্চিত করেছেন।
একটি সূত্র জানিয়েছে, সরকার রবিবার জানিয়েছিল, তারা ড. মোহাম্মদ আব্দুল মোমেন নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক নয়। তাদের স্বেচ্ছায় এক থেকে দুই দিনের মধ্যে বঙ্গভবনে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার তারা মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেন।
দুদকের আইন অনুযায়ী, সংস্থাটির চেয়ারম্যান যে কোনো সময় ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করতে পারেন।
রাষ্ট্রপতিকে লিখিত পদত্যাগপত্র জমা দিতে হয়, যা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে অন্তত এক মাস আগে দাখিল করতে হয়। সাধারণত এই চিঠি মন্ত্রিপরিষদ সচিব বা দুদক সচিবের মারফত পাঠানো হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরই কার্যকর হয়।
Copyright © 2026 All rights reserved.